সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:০৬

ক্ষতিপূরণ পৌঁছে দিবে বিআরটিএ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : (বিআরটিএ) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব, আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, যেখানেই দুর্ঘটনার খবর পাওয়া যাবে, সেখানেই বিআরটিএর কর্মকর্তারা যাবেন। সেখানে ক্ষতিপূরণের ফরম সরাসরি পরিবারের সদস্যদের হাতে পৌঁছে দিবেন। এছাড়াও দুর্ঘটনার পর এই ক্ষতিপূরণের জন্য একমাসের মধ্যে আবেদন করার নিয়ম আছে, সেটি বাড়িয়ে দুই মাস করা হবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নওগাঁ জেলায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২৬ পরিবারকে বিআরটিএ ট্রাস্টি বোর্ড থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিআরটিএ চেয়ারম্যান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত বা গুরুতর আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্য বিশেষ ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। এর মাধ্যমে নিয়মিতভাবে আবেদন যাচাই-বাছাই করে টাকা বিতরণ করা হচ্ছে। খুব শিঘ্রই নিহত ও আহতদের পরিবার সদস্যরা অনলাইনের মাধ্যমে এই আবেদন করতে পারবে।