বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০৬

ধর্ষণের অভিযোগে গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক নারীকে (২৫) সংঘবদ্ধ ধর্ষণ এবং সেই ভিডিও মোবাইলে ধারণ করে টাকা দাবি ও মারধরের অভিযোগ উঠেছে মাদারীপুরের শরীয়তপুরে। এ ঘটনার পর দায়ের করা মামলায় ৪ জনকে গ্রেফতার করেছেন পুলিশ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জেলার পালং মডেল থানার ওসি জনাব, শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনার পরে মামলা করেন ভুক্তভোগী ওই নারী।
গ্রেফতারকৃতরা হলেন, মাদারীপুরের কালকিনি থানার ঠেঙ্গামাড়া এলাকার বিল্লাল হাওলাদারের ছেলে মারুফ হাওলাদার (১৮), শরীয়তপুর সদরের পূর্ব কাশাভোগ এলাকার দাদন বেপারীর ছেলে নাফিজ বেপারী (২২), মৃত মোস্তফা খানের ছেলে সাইফুল খান (২২) ও পশ্চিম পরাসর্দ্দি এলাকার খোরশেদ আলমের ছেলে সিফাদ ভূঁইয়া (২০) এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।