সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:১৩

ইয়াবাসহ আটক একজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পথচারীর সঙ্গে ধাক্কা লাগাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধরা পড়ে গেল বিপুল পরিমাণ ইয়াবার চালান। স্থানীয়দের সন্দেহে আটক হওয়া এক তরুণের ব্যাগ থেকে পাওয়া গেছে ১০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পাইনাদী নতুন মহল্লার শাপলা চত্বরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কা লাগার পর ওই তরুণের আচরণ হঠাৎই অস্বাভাবিক হয়ে ওঠে।
তিনি বেশ অস্থির ছিলেন এবং বারবার ব্যাগটি শক্ত করে চেপে ধরে রাখছিলেন। এতে স্থানীয়দের সন্দেহ বাড়লে তারা মিলে ব্যাগ তল্লাশির সিদ্ধান্ত নেন। ব্যাগ খুলতেই বেরিয়ে আসে ১০ হাজার পিচ বিশাল ইয়াবার চালান। পরে পুলিশে খবর দিলে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
আটক তরুণের নাম জিহাদুল ইসলাম (২০) তিনি কক্সবাজারের টেকনাফ থানার রঙ্গিখালী দক্ষিণ হ্নীলা এলাকার জিয়াউর রহমানের ছেলে।