মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:২৯

পানিতে ডুবে শিশুর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বালতির পানিতে ডুবে নেত্রকোনার কলমাকান্দায় ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১০ ডিসেম্বর) উপজেলার খারনৈ ইউনিয়নের মেদিরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নাদিয়া নবাব মিয়া ও শুভা আক্তার দম্পতির মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নাদিয়ার মা ঘরের ভেতরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন।
এসময় খেলতে খেলতে শিশুটি ঘরে রাখা পানিভর্তি বালতিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুর মায়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।