রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৪৫

বন্দর দিয়ে এলো ভারতীয় পেঁয়াজ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আরও ৪১৯ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এলো। নতুন এই পেঁয়াজ আমদানির পর বাজারে কেজিতে দাম আরো ১০ টাকা কমেছে। ফলে স্থানীয় বাজারে পেঁয়াজ এখন ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ জানান, সোমবার (৮ ডিসেম্বর) আরও ৪১৯ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ বন্দরে প্রবেশ করেছে।
তিনি আরও জানান, নতুন করে এই বন্দর দিয়ে ১০ জন ব্যবসায়ীর বিপরীতে ২৭টি আইপি ইস্যু হয়েছে এবং ২৯৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।