শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১:৩০

মানববন্ধন খুন, ছিনতাই ও সন্ত্রাস দমনের দাবিতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : খুন, ছিনতাই ও সন্ত্রাস দমনের দাবিতে ঢাকার গাজীপুরের টঙ্গীতে মানববন্ধন করেছেন সর্বস্তরের জনগণ। গাজীপুর টঙ্গী পূর্ব থানা গেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জাকারিয়া রিসাল, সাদিম হোসেন, জাহিদুল ইসলাম সাহস, মাসুদ রানা, রিদমী, মাহিন ইসলাম, জাবের হােসেন, রুহান ও রাকিব হোসেনসহ এলাকার সর্বস্তরের জনতা। বক্তারা বলেন, রাত-বিরাত নেই টঙ্গীর গাজীপুরা বাঁশপট্টি থেকে শুরু করে টঙ্গীবাজার পর্যন্ত বিআরটি উড়াল সড়কের উপর টঙ্গীবাজার, বাটাগেট, স্টেশনরোড, মিলগেট, কাদেরিয়া টেক্সটাইল গেট, চেরাগআলী, কলেজগেট, সফিউদ্দিন সরকার একাডেমি রোডের মাথা, হোসেন মার্কেট, এরশাদনগর, গাজীপুরা বাঁশপট্টি, দত্তপাড়া, কলেজরোড, বেক্সিমকো রোড, ফাইসন্সরোড, টিএন্ডটি, আরিচপুর, বড়দেওড়া, খাঁ-পাড়া, সাতাইশ, ভাদাম, বাকরালসহ টঙ্গীর বিভিন্নস্থানে প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনা ঘটছে। বিআরটি উড়াল সড়কে ছিনতাইকারিদের ছুরিকাঘাতে প্রায়ই পথচারী হত্যার শিকার হচ্ছেন। পুলিশ প্রশাসনের রহস্যজনক নিরবতা আমাদেরকে ভাবিয়ে তুলেছে। তাই এলাকায় খুন, ছিনতাই ও সন্ত্রাস দমনের দাবি নিয়ে রাজপথে নামতে আমরা বাধ্য হয়েছি।
দ্রুততম সময়ের মধ্যে এলাকায় খুন, ছিনতাই, মাদককারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন বলেও ক্ষুব্ধ জনতা হুঁশিয়ারি উচ্চারণ করেন।