সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪৫

কঠোর অবস্থানের বার্তা, নিরাপত্তা নিশ্চিতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কঠোর অবস্থানের বার্তা, নিরাপত্তা নিশ্চিতে। গণমাধ্যমকর্মীদের চোখ দিয়ে আমি অপরাধ দেখতে চাই বলেছেন, কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার জনাব, মোহাম্মদ জসীম উদ্দীন। আপনাদের সার্বিক সহযোগিতায় জেলার অপরাধ কর্মকাণ্ডের লাগাম টেনে ধরতে চাই।
রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কুষ্টিয়া প্রেসক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তৌহিদ হাসানের সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য সচিব আবু মনি জুবায়ের রিপন।
আহ্বায়ক আল মামুন সাগরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাজ্জাদ রানা, শামীম রানা, দেবাশীষ দত্ত, নুরুল কাদের, মিজানুর রহমান লাকি, লুৎফর রহমান কুমার, সোহেল আহমেদ এবং এম লিটন উজ জামান প্রমুখ।