শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ২:২৬

তিন মাদক কারবারি গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পৃথক অভিযান পরিচালনা করে ঢাকা রাজধানীর উপকণ্ঠ সাভার-আশুলিয়ায় দুই নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের হেফাজত থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আজ সোমবার (৮ ডিসেম্বর) সকালে পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ জনাব, মো. জালাল উদ্দিন। এর আগে রবিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাভারের বলিয়াপুর হাঙ্গাইল এলাকায় এবং রাত পৌনে ১২টার দিকে আশুলিয়ার নবীনগর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকা জেলার সাভার থানার বনগাঁও ইউনিয়নের বলিয়াপুর হাঙ্গাইল এলাকার মো. আলমের স্ত্রী মুক্তা বেগম (৪৫), পিরোজপুর জেলার নাজিরপুর থানার লঘুনাথপুর এলাকার সমেদ আলীর ছেলে জামাল (৩৮) ও বরিশাল জেলার বাবুগঞ্জ থানার বুতরদিয়া কেদারপুর এলাকার সবুজের স্ত্রী ঝুমা আক্তার (২৮)।