মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:০৮

দোকানের তালা ভেঙে ডাকাতি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রকাশ্য দিবালোকে ঢাকার কেরানীগঞ্জে একটি জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটেছে। ঢাকা কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের আটি বাজারে একটি দোকানের তালা ভেঙে স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনার পর কেরানীগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। দোকানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ডাকাত চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একটি দল কাজ করছে।