ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বেআইনিভাবে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশের জমিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনার সময় জিরো লাইনের কাছে কাস্তে হাতে প্রতিরোধের কারনে ভাইরাল হন কৃষক বাবুল আলী। এবার সেই কৃষককে সংবর্ধনা দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ব্যাটলিয়নের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে ৫৯ রহনপুর বিজিবি ব্যাটলিয়ন সদর দপ্তরে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
জানা যায়, চলতি বছরের জানুয়ারীতে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে সীমান্ত আইন অমান্য করে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির পক্ষ থেকে এ কাজে বাধা দেওয়া হলে চৌকা সীমান্তে উত্তেজনা শুরু হয়। এসময় মাটির বাঙ্কারে অবস্থান নেওয়া বিজিবি সদস্যদের পিছনে কাস্তে হাতে অবস্থান নেন স্থানীয় কৃষক বাবুল আলী। মুহূর্তেই ওই কৃষকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।