শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫৩

তিন ব্যবসায়ীকে জরিমানা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সার বিক্রি না করে কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধভাবে মজুদ, মেয়াদোত্তীর্ণ কৃষি ওষুধ বিক্রি, লাইসেন্স না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে চাল, ডাল তেল সংরক্ষণ করার অপরাধে তিন ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি বাজার ও পূর্বাশা ক্লাবে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব, বিজয় কুমার জোয়ার্দার। আদালত পরিচালনায় সহযোগিতা করেন থানা পুলিশ ও সহকারী কমিশনার কার্যালয়ের স্টাফরা।