শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১:১২

শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ : আপিল বিভাগ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের রেফারেন্সের আলোকে ড. জনাব, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. জনাব, সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রিটকারীর লিভ টু আপিল খারিজ করে দেশের সর্বোচ্চ আদালত এ আদেশ দেন।
এরআগে, বুধবার (৩ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. জনাব, সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি শেষে এ রায়ের দিন ধার্য করেন।