শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:২২

ডেকে নিয়ে গুলি করে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রাণতোষ কর্মকার (৪২) নামে নরসিংদীর রায়পুরায় এক জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত প্রাণতোষ কর্মকার দিঘলিয়াকান্দি গ্রামের সাধন সরকারের ছেলে এবং স্থানীয় নতুন বাজারের জুয়েলারি ব্যবসায়ী।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জনাব, সুজন চন্দ্র সরকার ঘটনাটি নিশ্চিত করে জানান, কে বা কারা এবং কোন উদ্দেশ্যে প্রাণতোষকে হত্যা করেছে তা এখনও স্পষ্ট নয়।
বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। তদন্তের পর হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।