শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৩২

জনতার ঢলে বরিশাল বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা : লাখো জনতার ঢলে বরিশাল বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত।
অনেকের শাসন দেখেছেন এবার ইসলামপন্থীদের সুযোগ দিন -পীর সাহেব চরমোনাই
আসুন আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে কুরআনের আইন চালু করি -অধ্যাপক মুজিবুর রহমান।
৫ দফা দাবিতে আন্দোলনরত আট দলের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ২রা ডিসেম্বর’২৫, বরিশাল নগরীর বেলস পার্কে বরিশাল বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুর বারোটা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত চলমান সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই, সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। এ সময় সভায় আটদলের শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”