বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:১৩

ছুরিকাঘাতে দোকান কর্মচারী নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঢাকা রাজধানীর কামরাঙ্গীরচরে মো. রকি (২৫) নামে এক দোকান কর্মচারী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে ঢাকা কামরাঙ্গীরচরের বড় গ্রাম মাতাব্বর বাজারে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানান, রাতে এলাকার রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল মো. রকি। দেখতে পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে তা বলতে পারেননি স্বজনরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই যুবকের দুই পায়ের উড়ুতে ছুরিকাঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং কামরাঙ্গীরচর থানা পুলিশ বিষয়টি তদন্ত করছেন।