শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৬

নবনিযুক্ত পুলিশ সুপার এর যোগদান বরিশালে।

ডেইলি ক্রাইম বার্তা : যোগদান করেছেন বরিশালে সদ্য পদায়নকৃত জেলা পুলিশ সুপার জনাবা, ফারজানা ইসলাম। তিনি বরিশাল পুলিশ সুপার কার্যালয়ে দায়িত্বভার গ্রহন করেন। দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপারগণ ছাড়াও দপ্তরটির সকল পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি জেলার বিভিন্ন থানার ইনচার্যসহ ঊর্ধতন পুলিশ কর্মকর্তাদের সাথে আলোচনা সভায় মিলিত হন। তিনি জেলার আইন শৃঙ্খলা সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
এসময় পুলিশ সুপার আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে পুলিশ সদস্যদের প্রস্তুতি নেয়ার আহবান জানান।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”