শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৫০

বাস-ট্রাক সংঘর্ষে নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মাদারীপুরের শিবচরে বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিবচর থানার ওসি জনাব, জরিরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় ও অপরজন ফরিদপুরের ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মারা যান এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।