ডেইলি ক্রাইম বার্তা : মাদক বিরোধী অভিযানে বরিশাল কাজিরহাট থানাধীন আন্ধারমানিক ইউনিয়নের ভাঙ্গা এলাকায় ১ হাজার ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন পুলিশ।
শনিবার (২৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ জনাব, মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাজিরহাট থানার পুলিশের একটি চৌকস টিমের এসআই মো. মামুন মিয়া, এসআই মো. মজিবুর রহমান, এসআই আলমগীর হোসাইন, এএসআই হিরন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যরা জানায়, সুযোগ্য পুলিশ সুপার জনাব, মো. শরীফ উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায়, কাজিরহাট থানার চৌকস অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযানকালে কাজিরহাটের ভাঙ্গা এলাকার মনছের আলী মিয়ার ছেলে জাকির হোসেন মিয়ার বসতবাড়ির সামনে কাঁচা রাস্তা থেকে একটি প্যাকেটে রাখা ১ হাজার ১০ পিস ইয়াবাসহ জাকির হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জাকির হোসেনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তবে এলাকাবাসীর দাবি, তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার ও বিক্রির সাথে জড়িত রয়েছে এবং মাদক ব্যবসায়ী তার মূল পেশা।
এ ঘটনায় কাজিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় একটি মাদক মামলা দায়েরের পর আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”