বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:১৪

পিটিয়ে হত্যা একজনকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চোর সন্দেহে টাঙ্গাইলের মির্জাপুরে হাসমত উল্লাহ হাসু নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছেন পুলিশ।
শুক্রবার (২৮ নভেম্বর) আটকদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
আটকরা হলেন, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের নাহালি গ্রামের রমজান আলীর ছেলে রাশেদুল ইসলাম (৩৬) ও একই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে ইয়ামিন ইসলাম (৩০)।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা সম্পর্কে বলেছেন এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।