ডেইলি ক্রাইম বার্তা : বিএমপিতে সদ্য যোগদানকৃত পুলিশ কনস্টেবলদের বরিশাল মেট্রোপলিটন বিএমপি’র রূপাতলীস্থ পুলিশ লাইন্স ড্রিল শেডে ০৫ দিন মেয়াদী ওরিয়েন্টেশন কোর্স এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে ২৭ নভেম্বর।
কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব, মোঃ শফিকুল ইসলাম
এ সময় তিনি সদ্য যোগদানকৃত পুলিশ কনস্টেবলদের সার্বিক শৃঙ্খলা, ড্রেসরুলস, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, খেলাধুলা, শরীরচর্চা, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের বিধিনিষেধ মেনে চলা, সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের পোশাক পরে ছবি/ভিডিও আপলোড না করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে পুলিশ পরিচয় দেওয়া থেকে বিরত থাকা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহার করা সহ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএমপি’র উপ-পুলিশ কমিশনার( সদর দপ্তর) জনাব, সুশান্ত সরকার, পিপিএম , অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডমিন) জনাব, রিপন চন্দ্র সরকার সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”