শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:২২

ডাকাত গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গরু ব্যবসায়ীদের ওপর মাদারীপুরের শিবচরে সশস্ত্র হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় সংঘবদ্ধ ডাকাতচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছেন পুলিশ। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে সংঘটিত এ ঘটনার পর বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার শিবচর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব, মো. সালাহ উদ্দিন কাদের জানান, ঢাকার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঢাকার ডেমরার খগেন্দ্র চন্দ্র মল্লিকের ছেলে দীপন মল্লিক (৫৩), শিবচরের বন্দরখোলার মোহাম্মদ মোল্লার ছেলে হাসান মোল্লা (৪৬) এবং কুমিল্লার চান্দিনার হাচন আলীর ছেলে টগর প্রধান (৩৪)।