মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:০৫

এক দিনমজুরের লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি পান বরজ থেকে ঝিনাইদহের শৈলকুপায় আতিয়ার শেখ (৫৬) নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বারইহুদা গ্রামের পান বরজ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আতিয়ার শেখ একই উপজেলার কুমিড়াদহ গ্রামের মৃত সামছেল শেখের ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ জনাব, মো. অক্তারুজ্জামান।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।
তিনি আরো বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।