মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:০৫

গণশুনানি অনুষ্ঠিত, দুদকের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা, স্লোগানে জনসচেতনতা বৃদ্ধি, সরকারি, স্বায়ত্তশাসিত দফতর-সংস্থাসমূহে সেবার মান বৃদ্ধি, সেবাগ্রহীতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে ১৯১তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে সিলেটে।
২৩ নভেম্বর সিলেট জেলার রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে এ শুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে দুদকের চেয়ারম্যান ড. জনাব, মোহাম্মদ আবদুল মোমেন বলেন, ৫ আগস্টের পর সবাই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। নতুন বাংলাদেশ নিয়ে মানুষের প্রত্যাশা ও জনআকাঙ্ক্ষা পূরণ করতে না পারলে তা হবে চরম ব্যর্থতা ও জাতির সাথে প্রতারণা। তাই দুর্নীতিকে রুখে দিয়ে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে।
গণশুনানিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) জনাব, মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, সচিব জনাব, মোহাম্মদ খালেদ রহীম, সিলেটের বিভাগীয় কমিশনার জনাব, খান মো: রেজা-উন-নবী, সিলেটের ডিআইজি জনাব, মো: মুশফেকুর রহমান, দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) জনাব, মো: আক্তার হোসেন, সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব, মু: মাসুদ রানা ও পুলিশ সুপার জনাব, মোহাম্মদ মাহবুবুর রহমান।
এ সময় মডারেটরের দায়িত্ব পালন ও সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক জনাব, মো: সারওয়ার আলম।