ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নির্বাচনি গণসংযোগ করেছেন চাঁদপুর সদরের রাজরাজেশ্বরে, চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
দিনব্যাপী এ গণসংযোগ ও উঠান বৈঠকে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ইউনিয়নে উৎসবের আমেজ পরিণত হয়।
গণসংযোগের সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরা বেগম চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগরসহ রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মীরা।