মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:০৪

একজনের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নোয়াখালীর কবিরহাটে চিকিৎসাধীন অবস্থায় এনামুল হক (২৪) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২২ নভেম্বর) ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত ১৫ নভেম্বর (শনিবার) বেলা ১১টার দিকে উপজেলার কবিরহাট বাজারে একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনামুল হক উপজেলার কবিরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের বলি বাড়ির তনু মিয়ার ছেলে।
ঘটনার তথ্য নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো.শাহীন মিয়া বলেন, নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।