বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০৯

হত্যা মামলার আসামি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডিজেল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি স্বামী সুরুজ হোসেনকে গ্রেফতার করেছেন র‍্যাব ও পুলিশ, আর এ হত্যার ঘটনা ঘটেছে রাজশাহীর বাঘায়।
র‍্যাব-৪ ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে ঢাকা মহানগরীর পল্লবী থানার মিরপুর-১২ লালডেগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সুরুজ হোসেনকে ৭ দিনের রিমান্ডের আবেদন করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সুরুজ হোসেন (৩২) বাঘা পৌরসভার চক নারায়ণপুর গ্রামের শহিদুল মাঝির ছেলে।