রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:১১

দুই শিকারির কারাদণ্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিশেষ ভাবে তৈরি নাটোরের চলনবিলে কিল্লা ঘরের ফাঁদে বক দিয়ে বক শিকারে মেতেছে পাখি শিকারিরা। আর পাতা সেই ফাঁদে পাখি শিকারের সময় হাতে নাতে আটক করে দুই পেশাদার শিকারিকে ভ্রাম্যমাণ আদালতে দুই মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
২১ নভেম্বর সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, মাজহারুল ইসলাম এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার পলাশী গ্রামের কবির প্রামাণিক (৪৫) ও জান মাহমুদ (৩৫)।
প্রশাসনের নির্দেশে সিংড়ার চলনবিলের ইন্দ্রাসন মাঠ থেকে দুই পেশাদার পাখি শিকারিকে আটক করেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।