বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:১০

কৃষককে গুলি করে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রেফাজুল ইসলাম (৫২) নামে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
২১ নভেম্বর রাত ৮টার দিকে উপজেলার রায়টাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় গুলিবিদ্ধ হয়েছেন লালন মন্ডল (৪৮) নামে আরও একজন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টাঘাট নতুনপাড়া এলাকার কৃষক রেফাজুল ইসলাম ও লালন মন্ডল দোকানে কেনাকাটা করছিলেন। এসময় কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত হঠাৎ খুব কাছ থেকে তাদের উদ্দেশ্যে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই রেফাজুল ইসলাম নিহত হন। গুলিবিদ্ধ হন লালন মন্ডল।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আব্দুর রউফ তালুকদার জানান, রায়টা ঘাট এলাকায় রেফাজুল ইসলাম নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আহত হয়েছেন লালন মন্ডল নামে আরও একজন। তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়ার আড়াইশ শয্যার হাসপাতালে নেয়া হয়েছে। তবে কারা এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। দোষীদের চিহ্নিতে অভিযান অব্যাহত রয়েছে।