মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:১৪

মোটরসাইকেল উদ্ধার এবং একজন আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চুরি হওয়ার প্রায় দুই সপ্তাহ পর মোটরসাইকেল উদ্ধার করেছেন পুলিশ আর এ চুরির ঘটনা ঘটেছে নাটোরের লালপুর থানা চত্বর থেকে। এ ঘটনায় জসিম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে রাজশাহীর চারঘাট উপজেলার টাউন পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
আটক জসিম রাজশাহীর চারঘাট উপজেলার টাউন পূর্বপাড়া গ্রামের আজিজুলের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, রফিকুল ইসলামের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় চারঘাটের টাউন পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
তিনি জানান, গ্রেফতার জসিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১২টি মামলা রয়েছে। চুরির এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব‍্যবস্থার প্রক্রিয়া চলছে।