বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০৬

পলাতক আসামি গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ধর্ষণের মামলায় নীলফামারীর সৈয়দপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোতালেব হোসেনকে (৪৩) গ্রেপ্তার করেছেন সৈয়দপুর থানা পুলিশ। বুধবার নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের দালালের বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেলেই আদালতে পাঠালে আদালত তাকে নীলফামারী জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
সৈয়দপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পূর্ব বোতলাগাড়ী ডাঙ্গাপাড়া এলাকার মৃত জবান উদ্দিন ওরফে বগা মামুদের ছেলে মোতালেব হোসেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেছেন।