ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিশ্ব স্ট্রোক দিবস ২০২৫ উদযাপন। বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) নিউরোসার্জারি বিভাগ দুই দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছেন। গতকাল সোমবার চমেক ক্যাম্পাসে সাইকেল র্যালির মাধ্যমে উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. জনাব, শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল আলম, সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ ইসমাইল হোসেন। উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ জসিম উদ্দিন, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তাসলিম উদ্দিন, উপাধ্যক্ষ ডা. আব্দুর রব, ও অন্যান্য চিকিৎসকরা।