বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫৭

নতি স্বীকার করবে না কোনো চাপের কাছে : সিইসি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ভোটের দায়িত্ব পালনকালে কোনো চাপের কাছে নতি স্বীকার না করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জনাব, এএমএম নাসির উদ্দিন।
আজ বুধবার সকালে ঢাকা আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।
‎উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন, আমাদের কাছে একটাই মেসেজ, কোন প্রেসারের কাছে নতি স্বীকার করবেন না, কোন চাপের কাছে নতি স্বীকার করবেন না। আপনারা সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের সিদ্ধান্তে আইন অনুযায়ী অটল থাকবেন।
সিইসি বলেন, আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। নির্বাচন কমিশনও কারো কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না। সুতরাং আমরা আপনাদেরকে অন্যায় কোনো আদেশ দিবো না। অন্যায় কোনো হুকুম দিবো না। আইন অনুযায়ী আমাদের নির্দেশ যাবে, সেই অনুযায়ী আপনারা দায়িত্ব পালন করবেন।