বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:০৯

সাত দলের কর্মসূচি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আগামী জাতীয় নির্বাচনসহ জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে এবং আরও বিভিন্ন দাবিতে ঢাকা রাজধানীর যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত মানববন্ধন কর্মসূচি শুরু করেছেন জামায়াতে ইসলামী ও সমমনা সাতটি দল।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ কর্মসূচি শুরু হয়। মৎস্য ভবন এলাকায় মানববন্ধন কর্মসূচিতে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখছেন।
একই সঙ্গে মতিঝিল এলাকায় ইসলামী আন্দোলন, দৈনিক বাংলা এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিস, পল্টন এলাকায় খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি, বায়তুল মোকাররম এলাকায় নেজামে ইসলাম পার্টি, শাহাবাগে খেলাফত আন্দোলন নেতাদের বক্তব্য দেয়ার কথা রয়েছে।