সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:২৩

টাইফয়েড জ্বরের টিকা দেওয়া হবে কয়েক লাখ শিশুদের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৯ লাখ ৫৬ হাজার ৭৭৪ শিশুকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে কিশোরগঞ্জে টাইফয়েড জ্বরের টিকা দেওয়া হবে। আগামী ১২ অক্টোবর থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুকে বিনা মূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে।
ক্যাম্পেইন উপলক্ষে কিশোরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত এক পরামর্শমূলক সভায় এসব তথ্য জানানো হয়। শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় ইউনিসেফের আর্থিক সহায়তায় কিশোরগঞ্জ জেলা তথ্য অফিস জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এই সভার আয়োজন করা হয়।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক জনাবা, ফৌজিয়া খানের সভাপতিত্বে পরামর্শমূলক সভায় স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. সাইফুল আলম।
এ সময় সভায় রিসোর্স পারসন হিসেবে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মুমেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. দিদারুল ইসলাম, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ও কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী।
পরামর্শমূলক সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুনিরুল ইসলাম এবং জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।