বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:২০

টাইফয়েড টিকা বিষয়ক ওয়ার্কশপ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১২ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বরগুনায় টাইফয়েড টিকাদান কর্মসূচির সফলতা ও প্রচারণার উদ্দেশ্যে গণমাধ্যম কর্মীদের নিয়ে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
ইউনিসেফের সহায়তায় বরগুনা জেলা প্রশাসনের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে আয়োজিত কর্মশালার প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক জনাব, মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ, অতিরিক্ত পুলিশ সুপার জনাব, আব্দুল আল মাসুদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মো. সালেহ এবং উপ-পরিচালক ইফা মো. শফিকুল ইসলাম।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল এবং উপস্থাপনা করেন জেলা তথ্য কর্মকর্তা মো. সেলিম মাহমুদ।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ।