মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:১৭

বিএনপি নেতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক।

ডেইলি ক্রাইম বার্তা : পূজা উদযাপন কমিটির সভাপতি বরিশালের গৌরনদী উপজেলার এবং বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুলাল রায় দুলু (৪৯) মঙ্গলবার বরিশালস্থ নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই দিন সন্ধ্যায় তাহার পারিবারিক শ্বশ্মানে তার অন্ত্যেসটিক্রীয়া সম্পন্ন হয়। মৃত্যকালে তিনি স্ত্রী ও এক কন্যা রেখে যান।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বরিশাল-১ আসনের সাবেক সাংসদ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, এ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম স্বজল, বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক বুীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম, সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম, সাবেক আহবায়ক মোঃ আবুল হোসেন মিয়া, সদস্য সচিব জহীর সাজ্জাত হান্নান, জেলা সদস্য, গৌরনদী প্রেসক্লাবের আাহবায়ক ও গৌরনদী বিঅঅরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের প্যানেল আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির, প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, গৌরনদী পৌর বিএনপির আহবায়ক মোঃ স্বপন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ কামরুজ্জামান খোকন, সাবেক সদস্য সচিব মোঃ ফরিদ মিয়া, উপজেলা যুগ্ম আহবায়ক মোঃ শামীম খলিফা, পৌর যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন রাজা, মিজানুর রহমান আকবর, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ শাহ আলম ফকির, জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ মাহফুজ মোল্লা, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মিঠু তালুকদার, বার্থী তারা মন্দির কমিটির সভাপতি শান্তুন ঘোষ, সাধারন সম্পাদক প্রনব রঞ্জন দত্তসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ এবং সকলে দুলু রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞানপন করেন।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”