সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:২১

কোটি টাকার উপরে অবৈধ ঔষধ জব্দ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড। যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা।
সাতক্ষীরার শ্যামনগরে মীরগ্যাং এলাকায় এ ঘটনা ঘটে। আজ শনিবার সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার জনাব, মো. মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি অসাধু চক্র ভারত থেকে বিপুল পরিমাণ ওষুধ বাংলাদেশে নিয়ে আসবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার কোস্ট গার্ড স্টেশন কৈখালী সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন মীরগ্যাং ও তৎসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন এবং এ সময় পরিত্যক্ত অবস্থায় এসব ওষুধগুলো জব্দ করা হয়। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ওষুধগুলোর বাজারমূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা।
চোরাচালানরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।