ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছিনতাইয়ের প্রস্তুতিকালে ঢাকা রাজধানীতে বজেশ্বর পাল (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছেন পুলিশ। ঢাকা রাজধানীর কোতোয়ালি থানার রায়সাহেব বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) জনাব, মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
জনাব, মুহাম্মদ তালেবুর রহমান বলেন, কোতোয়ালি থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় দুষ্কৃতকারী রায়সাহেব বাজার এলাকায় ছিনতাই করার উদ্দেশে অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে টিমটি সেখানে অভিযান পরিচালনা করেন।
তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ছিনতাইকারী বজেশ্বর পালকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বজেশ্বর পালের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।