মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:২৪

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বরিশালের গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : ৪৫ তম জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গৌরনদী উপজেলা ও পৌর জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ২০ আগস্ট ২০২৫ বুধবার বিকালে উপজেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের আহবায়ক বিপ্লব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে বরিশালের গৌরনদীতে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক মুক্তাদির হোসেন( তরু)।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাফর খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক বদরুজ্জামান মিন্টু, পৌর বিএনপির (ভারপ্রাপ্ত) আহ্বায়ক মোঃ শফিকুর রহমান শরীফ স্বপন, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন বাচ্চু। গৌরনদী পৌর জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার হোসেন পান্নু, সদস্য সচিব মোঃ আনিসুর রহমান সহ গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”