রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৪৭

স্বেচ্ছাসেবী সংগঠন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বসুন্ধরা শুভসংঘ আয়োজিত দিনাজপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ক্রিকেট টুর্নামেন্ট- সিজন ২’-এর জমজমাট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দিনাজপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এ ফাইনালে মুখোমুখি হয় কলেজের দুই স্বেচ্ছাসেবী সংগঠন- রেড ক্রিসেন্ট ও বাঁধন।
উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে বাঁধন দল রেড ক্রিসেন্টকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলোয়াড়দের ক্রীড়াসুলভ আচরণ, পারস্পরিক সহযোগিতা ও উৎসবমুখর পরিবেশ পুরো টুর্নামেন্টকে করে তোলে প্রাণবন্ত ও স্মরণীয়।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক।
তারা চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে পুরস্কার তুলে দেন এবং অংশগ্রহণকারী সব সংগঠন ও আয়োজক শুভসংঘকে আন্তরিক ধন্যবাদ জানান।