ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মাসেতুর ঢালে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
গতকাল শনিবার রাত ১০টা ১৫ মিনিটে পদ্মাসেতুর নাওডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে পদ্মাসেতু দক্ষিণ থানার ওসি জনাব, মো. নকিব আকরাম হোসেন বলেন, আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শিবচর হাইওয়ে থানায় অবগত করেছি, তারা এসে মরদেহ নিয়ে গেছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মোটরসাইকেলের একজন আরোহীর পরিচয় পাওয়া গেছে ও অপরজনের পরিচয় শনাক্তে কাজ চলছে।