বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:০৭

প্রধান উপদেষ্টা শিঘ্রই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারেন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অধ্যাপক ড. জনাব, মুহাম্মদ ইউনূস আগামী ৫ অথবা ৮ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করতে পারেন।
একাধিক সরকারি সূত্র জানিয়েছেন, ভাষণের দিন-তারিখ ও সময় এখনো চূড়ান্ত না হলেও এই দুইটি গুরুত্বপূর্ণ তারিখের একটির সঙ্গেই ভাষণটি মিলিয়ে দেওয়া হতে পারে। ৫ আগস্ট হলো সেই দিন, যেদিন ছাত্র-জনতার গণআন্দোলনে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। অন্যদিকে ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।