রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৫০

টয়লেট থেকে মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক ভাঙা টয়লেট থেকে উদ্ধার করা হয়েছে আল হাবিব (৬) নামের এক শিশুর মরদেহ, আর এ ঘটনা ঘটেছে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে।
গতকাল মঙ্গলবার রাতে তেঁতুলিয়া বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের ওই টয়লেট থেকে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ। নিহত আল হাবিব ওই ইউনিয়নের শিলাইকুঠি এলাকার আশরাফুল ইসলামের ছেলে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মুসা মিয়া বলেন, ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত ভবনের টয়লেট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। তবে মরদেহটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ঘটনাটি উদঘাটনে তদন্ত চলছে এবং সঠিক উদঘাটন খুব শীঘ্রই করা হবে।