শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৭

দুর্ঘটনায় বিমান বাহিনীর শ্রদ্ধাজ্ঞাপন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় (ঢাকা রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের) নিহত গাজীপুর জেলার কোমলমতি শিক্ষার্থী, আব্দুল মুবাশ্বির মাকিন, সায়মা আক্তার, আফসানা আক্তার প্রিয়া, টাঙ্গাইল জেলার শিক্ষার্থী মেহনাজ আফরিন হুমায়রা, তানভীর আহমেদ, রাঙ্গামাটি জেলার শিক্ষার্থী উক্যছাইং মারমা এরিকশন এবং ভোলা জেলার মাসুমা বেগমের (মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সহায়ক) কবরে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন বিমান বাহিনীর প্রতিনিধিদল।
বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জনাব, হাসান মাহমুদ খাঁনের নির্দেশে এ কার্যক্রম পরিচালিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিমান বাহিনীর প্রতিনিধিদল নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।