ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদক ও চোরচালান বিরোধী অভিযানে সীমান্তে প্রায় ৭০ লাখ টাকার বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৫) হবিগঞ্জ ব্যাটালিয়ন। গত ৩ দিনে ৪টি পৃথক অভিযান চালিয়ে এসব ভারতীয় মাদক, গরু এবং বিপুল পরিমাণ চোরাচালানকৃত পন্য জব্দ করেন বিজিবি।
আজ সোমবার (২৮ জুলাই) সকাল ৯টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হবিগঞ্জ ব্যাটালিয়ন বিজিবি (৫৫)।
এসব মালামাল এবং মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন বিজিবি (৫৫) চোরাচালান ও মাদক পাচাররোধে তাদের কঠোর অভিযান অব্যাহত রেখেছে।