বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৩৩

চলমান অভিযানে ধারাল অস্ত্র উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আইনশৃঙ্খলা রক্ষায় বগুড়া শহরে ধারাল অস্ত্রের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করেছেন।
গতকাল শনিবার বিকেলে বগুড়া শহরের বিভিন্ন মার্কেটে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে বিপুল পরিমাণ ধারাল অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অভিযানকালে বিভিন্ন দোকান থেকে ৮১০ পিস চায়নিজ ফোল্ডিং চাকু এবং ২টি চাপাতি উদ্ধার করে জব্দ করা হয়েছে।
অভিযান চলাকালে দোকান মালিকদের এসব বিপজ্জনক অস্ত্র বিক্রি, মজুদ ও ক্রয়-বিক্রয়ের বিষয়ে সচেতন করা হয়। এছাড়া সাধারণ জনগণকে চায়নিজ ফোল্ডিং চাকু ও এ জাতীয় অস্ত্রের অপব্যবহার সম্পর্কে সতর্ক করে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।
জেলা পুলিশের একজন কর্মকর্তা বলেন, শহরের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ও অপরাধ নিয়ন্ত্রণে ধারাল অস্ত্র উদ্ধার অভিযান চলমান থাকবে। কারো দোকানে এ ধরনের জিনিস পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।