ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চোরাচালান ও মাদক ঠেকাতে সীমান্তে গত ১২ দিনে ১৭টি বিশেষ অভিযান চালিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এতে ১ কোটি ৪৬ লাখ ৮৬ হাজার টাকার মাদক, চোরাচালানি পণ্য ও যানবাহন জব্দ করা হয়েছে। আজ শুক্রবার (২৫ জুলাই) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের (হবিগঞ্জ) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, মো. তানজিলুর রহমান বলেন, সীমান্তের নিরাপত্তা ও মাদক ঠেকাতে আমাদের অভিযান চলবে।