শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪৩

আল কুরআনের নূরের উৎসব অনুষ্ঠিত বরিশালের গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বরিশালের গৌরনদী উপজেলার হযরত উবাই ইবনে কা’ব (রাঃ) হিফযুল কুরআন মাদ্রাসায় বৃহস্পতিবার বরিশালের গৌরনদী উপজেলায় অনুষ্ঠিত হলো আল কুরআনের আলো ছড়ানোর এক অনন্য অনুষ্ঠান। পুরো মাদ্রাসা প্রাঙ্গণ জুড়ে ছিল তিলাওয়াতের সুমিষ্ট ধ্বনি, শিক্ষার্থীদের উজ্জ্বল মুখাবয়ব আর শিক্ষকদের গর্বিত হাসি।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ছিলেন আলহাজ্ব ক্বারী নুরুল হক সাহেব।
তিনি শিক্ষার্থীদের নাজেরা শুরু করান এবং দোয়া করে বলেন, “আল কুরআনই হচ্ছে জীবনের প্রকৃত আলো। এই পবিত্র কিতাবের সাথে জীবন গড়লে আল্লাহ্ দুনিয়া ও আখিরাতে কামিয়াবি দান করবেন।”
অনুষ্ঠানে দুইজন শিক্ষার্থী কুরআনের হিফজ সম্পূর্ণ করেছেন আর তারা হলেন, হাফেজ আব্দুল্লাহ আল হাসান ও হাফেজ হাসিবুল ইসলাম।
এছাড়া ১২ জন শিক্ষার্থী কুরআন শরীফ নাজেরা শুরু করেছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য, মোহাম্মদ আবরার রহমান, মোহাম্মদ রাইয়ান এবং আরও ১০ জন ছাত্র।
অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন গৌরনদী সাব-রেজিস্ট্রার জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা আব্দুল হাকিম সাহেব।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসা প্রতিষ্ঠাতা হাফেজ ক্বারী আবরারুল হক সাহেব।
উপস্থিত ছিলেন মুহতামিম হাফেজ ক্বারী একরামুল ইসলাম সাহেব, জনকণ্ঠ পত্রিকার বরিশালের স্টাফ রিপোর্টার খোকন আহমেদ হীরা, বরিশাল আঞ্চলিক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবদুছ ছালেক মামুন, গৌরনদী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোঃ বেল্লাল হোসেন, মানবাধিকার কর্মি সমাজসেবক মোঃ মিজানুর রহমানসহ অন্যান্যরা।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”