রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৩৩

আইন লঙ্ঘন করায় বেশ অনেকগুলো মামলা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে গত দুই দিনে অভিযান চালিয়ে ঢাকা রাজধানীর বিভিন্ন এলাকায় ২ হাজার ২১টি মামলা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ৩০৪টি গাড়ি ডাম্পিং ও ১৫৭টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার জনাব, মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।