ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ফরিদপুরে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের করিমপুর এলাকার আবুল হোসেন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, নিহতদের পরিচয় জানার জন্য কাজ করছেন পুলিশ। দুর্ঘটনা কবলিত বাস দুইটি উদ্ধারের প্রক্রিয়া চলছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।